বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৮ রান তোলে বাংলাদেশ। শেষ দিকে ব্যাট হাতে ঝড়ো ব্যাটিংয়ে পুঁজি সমৃদ্ধ করতে ভূমিকা রাখেন স্বর্ণা আক্তার। 

১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ রান করেন তিনি। অপরপ্রান্তে অপরাজিত ২৪ বলে ৩৪ রান করেন সোবহানা মোস্তারি। শুরুতে ভিত গড়তে ভূমিকা রাখেন ওপেনার দিলারা আক্তার। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। উল্লেখযোগ্য ইনিংস খেলেন জুয়াইরিয়া (১৭) ও শারমিন আক্তার (২৮)।

জবাবে পাপুয়া নিউগিনি লড়াই করলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে থামে তাদের ইনিংস। তিনটি রানআউট তাদের জন্য বড় ধাক্কা হয়ে আসে। অথচ ২ উইকেটে এক পর্যায়ে ৯৮ রান তুলে ফেলেছিল দলটি। পরে ৩৬ রানের মধ্যে হারিয়ে বসে ৭ উইকেট। 

বাংলাদেশের বোলারদের মধ্যে ছয়জন একটি করে উইকেট শিকার করেন। বাছাইয়ে গ্রুপ ‘এ’-এর পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন