ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিপিএল জয়ের আনন্দের মাঝেও চিন্তিত নাজমুল
বিপিএল জিতে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উৎসব করছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাতের কৃত্রিম আলোয় আনন্দের ফোয়ারা ছিল। ব্যাট হাতে দারুণ এক মৌসুম পার করেছেন। তবে খুশির মধ্যেও তার মনে খচখচ করছে—টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার বিষয়টি এখনও অনিশ্চিত।
বিপিএল ট্রফি সামনে রেখে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘চিন্তা তো একটু হয়। ভবিষ্যৎ আমরা কেউই জানি না। খেলোয়াড় হিসেবে চিন্তা করা স্বাভাবিক।’
তিনি বোর্ডের কাছে অনুরোধ করেন, ‘গত এক-দেড় বছরে ক্রিকেটের পরিবেশ বিশেষত বাইরে মাঠে অনেক ব্যাহত হয়েছে। যারা দায়িত্বে আছেন, সবাই মিলে সমঝোতা করে ক্রিকেটকে সুন্দরভাবে চালু রাখতে হবে। খেলোয়াড়রা অনিশ্চয়তার মধ্যে আছে, তাই সবাই দায়িত্ব পালন করলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট সম্ভব হবে।’
নাজমুল প্রিমিয়ার ক্রিকেটের সংকটও সমাধান চাইছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে না গেলে ঢাকার লিগের গুরুত্ব বেড়ে যাবে। আশা করি লিগ আগের থেকে আরও সুন্দরভাবে হবে।’
তিনি আরও অনুরোধ করেন, ‘খেলোয়াড়দের জন্য আরও একটি ভালো টুর্নামেন্ট আয়োজন করা হোক, যাতে আমরা খেলার সুযোগ পাই এবং মাঠের ক্রিকেট সুন্দরভাবে এগিয়ে চলে।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ