টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড

ইসমাঈল আযহার
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ
টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড

শ্রীলঙ্কায় ভেন্যু সরানোর চেষ্টা ব্যর্থ, বিশ্বকাপ খেলা অনিশ্চিত বাংলাদেশের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশদের জায়গায় বিশ্বকাপে অংশগ্রহণ করবে স্কটল্যান্ড।

শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। এই তথ্য ক্রিকবাজ জানিয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গা স্কটল্যান্ডের দখলে গেছে। কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার সময়সীমা দেয়ার পর শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


আইসিসি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সহযোগী দেশ স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছিল সময়ের ব্যাপার। শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডকে চিঠি দিয়ে জানান, বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


চিঠিতে বলা হয়, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প ছিল না। সেই অনুযায়ী স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

একই সময়ে সঞ্জোগ গুপ্তা স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকেও আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন