দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে একজনের কারাদণ্ড
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল জাফরাবাদ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এই ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা