ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-০১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা যৌথভাবে নবনির্বাচিত সংসদ সদস্যকে এই সংবর্ধনা প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, "আগামী দিনের উন্নয়নের অগ্রযাত্রা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনসহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আশা করি, এলাকার উন্নয়নে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন।" তিনি আরও বলেন, "আমার নির্বাচনী এলাকার যে সমস্ত স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।"
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ