নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: দুই কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: দুই কারবারি গ্রেপ্তার

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি যাত্রীবাহী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে চেকপোস্ট বসায় র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কক্সবাজার থেকে আসা একটি কালো রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬) থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়ির ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ মো. আমির হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে নগদ ৬৭ হাজার ৯০০ টাকাও উদ্ধার করা হয়। অন্যদিকে মো. হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আরও ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অভিযানে মোট ৮ হাজার ৮৪০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের বাসিন্দা। ২. মো. হারুন ভূঁঞা (৪০): একই উপজেলার জয়নারায়নপুর গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন