ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার সরদারপাড়া এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আব্দুল জব্বার মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান মৌসুমী জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ