নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোয় আটক ৫

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোয় আটক ৫

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের প্রধান সড়কে অবস্থিত দলীয় কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বুধবার সকালে একদল ব্যক্তি কার্যালয়ের সামনে গিয়ে ব্যানার টাঙানোর চেষ্টা করে এবং স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

নোয়াখালী জেলা পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা বা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন