ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার কৃতি সন্তান আতিকুর রহমান রুমন। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম, তথ্য সমন্বয়, সরকারের নীতি-বার্তা প্রচার এবং জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থাকবেন। আতিকুর রহমান রুমন দীর্ঘ সময় ধরে প্রশাসনিক ও যোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত জীবনে তাঁর এই সাফল্যের ধারাবাহিকতায় তাঁকে প্রধানমন্ত্রীর দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় জেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলের নেতৃবৃন্দ এই নিয়োগকে বগুড়ার জন্য এক বিশেষ প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম ও নীতিসমূহ জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম হবেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ