ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ: রিখটার স্কেলে মাত্রা ৫.৩
পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ সকাল ৭টা ৩২ মিনিটে পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল।