ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে যশোরের মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন যে একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার প্রতীক এবং দিবসটি যথাযথভাবে পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই মণিরামপুরে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ