ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা ভ্যানচালক আমির আলী (৪০) ও যাত্রী শরীফ উদ্দিন (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ভ্যানের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও আরোহী ছিটকে পড়ে রাস্তার পাশে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ভ্যানটি সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস.জি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ