ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহভাজন দুটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। এসময় নৌকায় থাকা ১০ জন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। আটককৃত পাচারকারী ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, "সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ