ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর উদ্যোগে জেলার নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) এলজিইডি সভাকক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এলজিইডির প্রধান প্রকৌশলী মো. এহসানুল হক গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী বলেন, "তিনজন গুণী মানুষকে একত্রে অভিনন্দন জানাতে পেরে আমরা গর্বিত। আপনাদের পরামর্শ ও নেতৃত্বে গোপালগঞ্জে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। জেলার অবহেলিত এলাকাগুলো চিহ্নিত করে আমরা একযোগে কাজ করতে বদ্ধপরিকর।"
সংবর্ধনার জবাবে সংসদ সদস্যগণ প্রধান প্রকৌশলীকে জেলা উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তবে তারা স্পষ্ট জানিয়ে দেন যে, চলমান উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে দ্রুত শেষ করতে হবে। কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না মর্মে তারা এলজিইডি কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করে দেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ