তারেক রহমানের গাড়িতে সাদা খাম, চলছে ঘটনার তদন্ত

তারেক রহমানের গাড়িতে সাদা খাম, চলছে ঘটনার তদন্ত

তারেক রহমানের গাড়িতে সাদা খাম, চলছে ঘটনার তদন্ত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়ে গেছেন এক মোটরসাইকেল চালক। এ সময় তারেক রহমান বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন।

ঘটনাটি ঘটে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে। তখন গাড়ির সামনে ও পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক ব্যক্তি নিজেকে তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী দাবি করে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দেখা করার সুযোগ না পেয়ে তিনি একটি চিঠি খামের ভেতরে রেখে গাড়িতে লাগিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গুলশান থানার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার রাত পর্যন্ত মোটরসাইকেল বা চালককে শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, দ্রুতগতিতে এসে চালক খামটি লাগিয়ে চলে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও তা স্পষ্ট নয়।

ওই খামটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি; বর্তমানে তা সিএসএফের হেফাজতে রয়েছে। ডিএমপির গুলশান জোনের এক সহকারী পুলিশ কমিশনার জানান, খামে থাকা চিঠির বিষয়বস্তু এখনো জানা যায়নি।

মন্তব্য করুন