ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি এই প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক পাওয়ার পর ডা. তাসনিম জারা বলেন, "গত কয়েকদিন ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় অনেকেই জিজ্ঞেস করেছেন আমার নির্বাচনী মার্কা কী হবে। আজ সেই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর পাওয়া গেছে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি।"
তিনি আরও জানান, আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লক্ষ্য নিয়েই তাঁর এই ক্যাম্পেইন চলবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ