তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
তারেকের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। 

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমানের বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন