ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন।
নিজস্ব প্রতিবেদক জানায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টা ৪৯ মিনিটে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান। দলীয় সূত্রে জানা গেছে, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রামে যান।
আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) তিনি দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং পলোগ্রাউন্ড মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দুই দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগর ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, পলোগ্রাউন্ডে কয়েক লাখ মানুষ সমাগম করবেন এবং কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছার পর রাতে তিনি সেখানে অবস্থান করবেন। রোববার বেলা সাড়ে ১১টায় জনসভায় বক্তব্য রাখার পর বিকেলে চট্টগ্রাম ছাড়বেন। এরপর বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠ, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠ এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন।
ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নিয়ে গভীর রাতে গুলশানে নিজের বাসভবনে ফিরবেন তিনি।
২০০৫ সালের পর এটি তার চট্টগ্রামে প্রথম সফর। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর এই সফর তার রাজনৈতিক ভূমিকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ