ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গাড়ি থামিয়ে কিশোরীর কথা শুনলেন তারেক রহমান
ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে এক কিশোরী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
কিশোরী তারেক রহমানকে বলেন, তিনি সমাবেশে তাকে দেখেছেন, কিন্তু দূর থেকে মন ভরেনি। তার সঙ্গে দেখা করা ছিল বহুদিনের স্বপ্ন। তাই গাড়ির কাছে এসেই কথা বলতে চেয়েছেন।
তিনি বলেন, মানুষের সেবা করে রাজনীতি করতে চান এবং একদিন সংসদে গিয়ে তারেক রহমানের সঙ্গে আবার দেখা করবেন। রাজনীতি তার রক্তে মিশে আছে এবং রাজনীতি ছাড়া থাকতে পারবেন না—এই প্রত্যাশা জানিয়ে তার জন্য দোয়া কামনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরীর আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই গাড়ির দরজা খুলে মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এ সময় কিশোরী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তাকে উপহার দেন। তারেক রহমান ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীকে ধন্যবাদ জানান।
এই সময় তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ