ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি ও ৩ জনকে শোকজ
সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ২ জন যুগ্ম আহ্বায়ক ও ১৩ জন সদস্যসহ মোট ১৫ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩ জন সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনায় অনুমোদন প্রদান করেছেন।
অব্যাহতিপ্রাপ্ত দুই যুগ্ম আহ্বায়ক হলেন—ইয়ামিন রহমান ও হান্নান মিয়া। এছাড়া পদ হারানো ১৩ জন সদস্য হলেন—বুলবুল আহমেদ, হাসিব চৌধুরী, রাতিকুল ইসলাম, আরিফুল বাবু, শাওন খন্দকার, সাজ্জিদ হোসেন, রাশিকুল ইসলাম সাহিল, মঞ্জুরুল ইসলাম সুজন, সজীব মিয়া, মোহাম্মদ রিয়াদ আহাম্মেদ, মাসুদ রানা অনিক, তনয় শরীফ ও আশরাফুল ইসলাম অশ্রু।
পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ শাখা ছাত্রদলের সদস্য কাজী সালমান রহমান, রানা মো. সোহেল ও মিরাজ হোসেন দায়িত্বশীল পদে থেকে অবহেলা করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ