ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতি-নির্ধারণী বৈঠকে দেশের কৃষক ও কৃষিখাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে নবগঠিত মন্ত্রিসভার অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা অংশগ্রহণ করেন। সভার মূল আলোচ্য বিষয় বা এজেন্ডা ছিল কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাবনা। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে উৎপাদন সচল রাখতে এবং প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা লাঘব ও সহজলভ্যতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রিসভায় কৃষি ঋণ বিষয়ক প্রস্তাবনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দিতেই সরকার প্রথম বৈঠকে এই জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে কৃষি ঋণ বিতরণ প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক। এই বৈঠকের পর প্রধানমন্ত্রী পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে 'একুশে পদক' প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ