পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আমলের সই করা একাধিক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

 সহকারী পুলিশ সুপার (এসি) পদমর্যাদার বদলি

  • খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) শিহাব করিমকে পুলিশের বিশেষ শাখা (এসবি) সহকারী পুলিশ সুপার পদে।

  • চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবুল কালামকে নৌ পুলিশে।

  • র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল হক ও মো. মিজানুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার বদলি

  • চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে সিরাজগঞ্জ।

  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে সুনামগঞ্জ।

  • পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমানকে ঝিনাইদহ।

  • খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনকে ঝিনাইদহ।

  • সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে সিলেট।

  • সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আমিনকে হবিগঞ্জ।

  • খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রকে খুলনা সদর।

  • নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামকে নওগাঁ।

  • রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুকে ফরিদপুর ভাঙ্গা সার্কেলে।

  • সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়ি।

  • পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সালাউদ্দিনকে খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৩ ডিসেম্বর শনিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানে নির্দেশনা দেওয়া হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন