ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তার দাবি অনুযায়ী, ফারুকী ভুয়া সীমানাপ্রাচীর নির্মাণ দেখিয়ে ৬৪ লাখ টাকা সরকারি তহবিল থেকে তুলে নিয়েছেন। এছাড়া তার ব্যক্তিগত ও অতিথি আপ্যায়ন বাবদ বিপুল অংকের অর্থ ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাসুদ কামাল এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বর্তমান সরকারপ্রধানের কার্যালয়ে কর্মরতদের দুপুরের খাবার ও বিকেলের নাশতার বাজেট যেখানে মাত্র ১৫০ টাকা, সেখানে একজন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার আপ্যায়ন খরচ এক লাখ ১৮ হাজার টাকা হওয়াটা বিস্ময়কর।’
মাসুদ কামাল আরও উল্লেখ করেন যে, এই অভিযোগগুলো জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, ‘যদি এই অভিযোগগুলো মিথ্যা হয়, তবে তিনি সম্মানিত হবেন। কিন্তু যদি সত্য হয়, তবে জনগণের অর্থ অপচয়কারী হিসেবে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা কোনো সংশয়ের মধ্যে থাকতে চাই না; তিনি চোর নাকি সাধু—সেই অবসান হওয়া প্রয়োজন।’
আলোচনায় তিনি কঠোর মন্তব্য করে বলেন, এই লোকগুলো আসলে ‘বড় চোর’ নাকি ‘মসজিদের খতিবের মতো নির্দোষ’, সেটি জনসম্মুখে আসা জরুরি। রাষ্ট্রের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জনমনে তৈরি হওয়া সন্দেহ দূর করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই বিশ্লেষক। মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ