তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হবে: ভোট নিয়ে আজহারির বার্তা

তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হবে: ভোট নিয়ে আজহারির বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার শুরু হয়েছে, যা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন