ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।
শনিবার (১৮ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন, কিশোরগঞ্জের আয়োজনে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২০ এপ্রিল পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি তত্ত্বাবধান করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং এতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা। উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি করা নানা উদ্ভাবনী প্রকল্প ও আধুনিক বিজ্ঞানভিত্তিক উপকরণ প্রদর্শন করে। খুদে বিজ্ঞানীদের এই সৃজনশীল কাজগুলো উপস্থিত দর্শনার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে।
তিনদিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের ভীতি দূর করে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি করবে এবং নতুন উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ