কে এই ব্রিজেট সুলিভান: লিজি বোর্ডেনের সঙ্গে প্রেম নাকি কল্পনা?
বিনোদন ডেস্ক: ১৮৯২ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফল রিভারে ঘটে যাওয়া জোড়া হত্যাকাণ্ড আজও বিশ্ব অপরাধ ইতিহাসের অন্যতম বড় রহস্য। কুঠারের নারকীয় আঘাতে নিহত হন লর্ড অ্যান্ড্রু বোর্ডেন ও তাঁর স্ত্রী অ্যাবি বোর্ডেন। সেই দিন ভয়াল ওই বাড়িতে লিজি বোর্ডেন ছাড়া উপস্থিত ছিলেন কেবল তাদের পরিবারের পরিচারিকা ব্রিজেট সুলিভান।
নেটফ্লিক্সের নতুন জনপ্রিয় সিরিজ ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’-তে এই রোমহর্ষক ঘটনাটি নতুন করে পর্দায় তুলে ধরা হয়েছে, যেখানে ব্রিজেট সুলিভানের চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী ভিকি ক্রিপস।
আয়ারল্যান্ডের কাউন্টি কর্কে জন্ম নেওয়া ব্রিজেট সুলিভান ১৮৯৩ সালের জুনে আদালতে দেওয়া সাক্ষ্যে জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের আগে প্রায় আড়াই বছর তিনি বোর্ডেন পরিবারে রান্না ও ঘরকন্নার কাজ করেছেন। লিজি ও তাঁর বোন তাঁকে ভালোবেসে 'ম্যাগি' নামে ডাকতেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে লিজির চিৎকার শুনে নিচে নেমে এসে তিনি অ্যান্ড্রু বোর্ডেনের রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং দ্রুত ডাক্তার ডেকে আনেন।
আদালতে ব্রিজেটের দেওয়া বর্ণনায় কোনো সন্দেহজনক কাউকে দেখার কথা না থাকায় এবং নির্ভরযোগ্য কোনো প্রত্যক্ষদর্শী না মেলায় লিজি বোর্ডেন শেষ পর্যন্ত খালাস পান। তবে কিছু গবেষকের মতে, পরিচারিকা ব্রিজেট হয়তো পুরো সত্য প্রকাশ করেননি কিংবা তিনি হত্যাকাণ্ডে সহযোগীর ভূমিকা পালন করেছিলেন। যদিও ঐতিহাসিক বা আইনি প্রমাণের বিচারে এ সংক্রান্ত কোনো শক্ত তথ্যপ্রমাণ মেলেনি।
আন্তর্জাতিক বিনোদন মাধ্যম এবং অপরাধ সংক্রান্ত সর্বশেষ খবর জানার জন্য ভিজিট করুন
পপ কালচার ও নেটফ্লিক্স সিরিজে লিজি বোর্ডেন ও ব্রিজেট সুলিভানের মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হলেও বাস্তব ইতিহাসে এমন কোনো সম্পর্কের প্রমাণ পাওয়া যায় না। এটিকে কেবল নাট্যরূপের খাতিরেই গল্পে যুক্ত করা হয়েছে। পরবর্তীতে ১৮৯৭ সালে স্থান পরিবর্তন করে মন্টানায় পাড়ি জমান ব্রিজেট এবং জন সুলিভানকে বিয়ে করে বাকি জীবন কাটান। ১৯৪৮ সালে ৮১ বছর বয়সে হাসপাতালে মারা যান অপরাধ ইতিহাসের এই আলোচিত নারী।