বিটিভি’র পর্দায় উৎসবের রঙ: নববর্ষের বর্ণিল আয়োজন
স্টাফ রিপোর্টার: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের এই আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারও বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হওয়া এই উৎসবে দর্শকদের জন্য দিনভর থাকছে গান, কবিতা, নাটক ও প্রামাণ্যচিত্রের বৈচিত্র্যময় আয়োজন।
বিটিভি’র বিশেষ অনুষ্ঠানসূচি:
সকাল ৯:৫০: বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।
সকাল ১০:৩০: রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’।
দুপুর ১:০০: কবিতা পাঠের অনুষ্ঠান।
বিকাল ৫:০০: শিশুদের নাচ, গান ও আবৃত্তি নিয়ে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান।
বিকাল ৫:৪০: ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া-পাওয়া’।
সন্ধ্যা ৬:৩০: স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বৈশাখ দেয় ডাক’।
সন্ধ্যা ৭:০০: বিশেষ সংগীতানুষ্ঠান।
রাত ৯:০০: স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘মন আঁকে বৈশাখে’।
রাত ৯:৩০: বিশেষ টেলিফিল্ম ‘মনের মানুষ’।
রাত ১০:৩০: বিশেষ আলেখ্যানুষ্ঠান।
রাত ১১:১৫: বিশেষ নৃত্যানুষ্ঠান।
বিটিভি শুধু স্টুডিওর ভেতরেই সীমাবদ্ধ নয়; দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে রমনা বটমূলের ছায়ানটের বর্ষবরণ উৎসব ও বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। এছাড়া টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ ও কৃষিমেলা উদ্বোধনী অনুষ্ঠানও সরাসরি দেখার সুযোগ পাবেন দর্শকরা। পহেলা বৈশাখের এই ব্যস্ত সূচি দর্শকদের ঘরবন্দি থেকেও উৎসবের আমেজ দেবে ষোলোআনা।
জান্নাত/সকালবেলা
|