পুত্রসন্তানের মা হলেন সোহিনী সরকার
বিনোদন ডেস্ক: প্রথম সন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বৃষ্টিভেজা রবিবারে শহরের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
সন্তান আগমনের এই দারুণ সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভক্ত ও অনুরাগীদে সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার। যৌথ এক পোস্টে তারা আবেগঘন বার্তায় লিখেন, "আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।"
উল্লেখ্য, মাস দুই আগে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে শুভাকাঙ্ক্ষীদের সামনে মা হতে যাওয়ার খবরটি প্রকাশ করেছিলেন সোহিনী। সেদিন স্ফীতোদরের ছবি পোস্ট করে তারা লিখেছিলেন, "তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।"
২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া পরিবেশে অত্যন্ত গোপনে আয়োজিত এক বিয়ের আনুষ্ঠানিকতায় বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলি। দীর্ঘ দুই বছরের সুখী দাম্পত্য জীবন পেরিয়ে এবার তিনজনের পরিবার গড়ে উঠলো তাদের। খুদের আগমনের সংবাদে তাদের সোশ্যাল মিডিয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছা এবং ভালোবাসার জোয়ার বইছে।