সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব।

সম্প্রতি একগুচ্ছ নতুন ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন পূর্ণিমা। ছবিতে তাঁকে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা গেছে। পোশাকজুড়ে থাকা সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ তাঁর সৌন্দর্যকে এক রাজকীয় মাত্রা দিয়েছে। খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর বড় দুলে পূর্ণিমার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলোতে ভিন্ন মাত্রা ফুটে উঠেছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে তাঁর চিরযৌবনা রূপের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন পূর্ণিমা। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। শুরুতেই অসাধারণ শারীরিক সৌন্দর্য ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’র মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন