ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস

ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও সরাসরি মুখ খুললেন ইন্ডাস্ট্রির তিক্ততা নিয়ে। সম্প্রতি একটি পোশাকের শোরুম উদ্বোধন করতে গিয়ে হালকা গোলাপি লেহেঙ্গায় ভক্তদের নজর কাড়েন এই নায়িকা। তবে অনুষ্ঠানের জৌলুসের মাঝেও তাঁর কণ্ঠে ঝরেছে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে চরম ক্ষোভ।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অপুকে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায়। চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, "ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।" তাঁর এমন বিস্ফোরক মন্তব্যে সিনেমা পাড়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

পোশাকের পছন্দ নিয়ে কথা বলতে গিয়ে অপু জানান, সবসময়ই তিনি হালকা রঙের পোশাক পরতে ভালোবাসেন। নিজের প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার প্রচারণার সময় নিয়মিত লাল শাড়িতে দেখা গেলেও তাঁর ব্যক্তিগত পছন্দে সবসময় হালকা রঙই প্রাধান্য পায়। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ছাপিয়ে বর্তমানে ব্যবসায়িক উদ্যোগ ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন