ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত শুরু হতে যাচ্ছে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় জেলায় সর্বমোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশব্যাপী এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনী জেলায় ১১ কর্মদিবসের এই ক্যাম্পেইনের প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন আরও জানান, যারা ইতিপূর্বে রুটিন ইপিআই কর্মসূচির আওতায় ২ ডোজ এমআর টিকা নিয়েছে, তাদেরকেও এই ক্যাম্পেইনে অতিরিক্ত ১ ডোজ টিকা নিতে হবে। ক্যাম্পেইন চলাকালীন নিয়মিত টিকাদান কর্মসূচিও স্বাভাবিকভাবে চলমান থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ