কালিয়াকৈর এনিম্যাল হেলথ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
কালিয়াকৈর এনিম্যাল হেলথ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের কমিটি গঠন

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর এনিম্যাল হেলথ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে মোঃ মোনাল মিয়া সভাপতি এবং জসিম উদ্দীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন চৌধুরী ও মোঃ জাকারিয়া মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ও মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদ হাসান, সহ-অর্থ সম্পাদক মোঃ সুয়াইব আলী, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, প্রচার সম্পাদক কে এম আবু সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার হালদার এবং ক্রীড়া সম্পাদক পদে মোঃ রিয়াজ উদ্দিন নির্বাচিত হন। এছাড়া সাধারণ সদস্য হিসেবে মোঃ শাহাবুল ইসলাম ও মোঃ শাহাদাত হোসেনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আনুষ্ঠানিক ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির সব সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন