ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭৫৩

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭৫৩

অনলাইন প্রতিবেদক: দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন রোগী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। অন্যদিকে, দেশজুড়ে হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৬ হাজার ৯১৬ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৩৯৪ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো নির্দেশনা বা তথ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)-এর সরকারি পোর্টালে ভিজিট করতে পারেন।

মন্তব্য করুন