ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ জন

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ জন

অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে আরও ১ হাজার ২৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত একদিনে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে খুলনা বিভাগে, যেখানে নতুন করে ২৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে এবং মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৩৭ ৯ জন।

মন্তব্য করুন