ঘরেই তৈরি করুন মধ্যপ্রাচ্যের বিখ্যাত ‘কুনাফা’ ও ‘বাসবুসা

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ঘরেই তৈরি করুন মধ্যপ্রাচ্যের বিখ্যাত ‘কুনাফা’ ও ‘বাসবুসা

ফিচার ডেস্ক :ঈদের আনন্দের রেশ শুরু হয় সকালবেলা মিষ্টি কিছু মুখে দেওয়ার মধ্য দিয়ে। আর ঈদ মানেই টেবিলে হরেক রকমের মিষ্টি ও সেমাইয়ের সমাহার। তবে প্রতিবারের চেনা আয়োজনের বাইরে এবারের ঈদে যদি মেন্যুতে কিছুটা ভিন্নতা আনা যায়, তবে উৎসবের আমেজটা জমে বেশ। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের আড্ডায় আভিজাত্য ছড়িয়ে দিতে এবার আপনার ঈদের খাদ্যতালিকায় যোগ করতে পারেন আফগানিস্তানের ঐতিহ্যবাহী ‘শির খোরমা’, তুরস্কের বিখ্যাত ‘বাসবুসা’ কিংবা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ‘কুনাফা’।

ঈদের সকালকে আরও বেশি মিষ্টি ও উৎসবমুখর করে তুলতে এই রাজকীয় ঘরোয়া মিষ্টান্নগুলোর সহজ রেসিপি দিয়েছেন জনপ্রিয় রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

লাচ্ছা সেমাই ১ প্যাকেট, তরল দুধ ২ কাপ, ক্রিম বা মাখন ও চিনি পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ২-৩ টেবিল চামচ, ঘি বা বাটার ১/৪ কাপ। চিনির সিরার জন্য: চিনি আধা কাপ, পানি ১ কাপ।

প্রথমে দুধ, চিনি ও কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে হালকা ঠান্ডা করে ক্রিম ভালোমতো মিশিয়ে নিন। এটি দেখতে একদম কাস্টার্ডের মতো ঘন হতে হবে। এবার অন্য একটি পাত্রে সেমাইয়ের সাথে ভালো করে ঘি মেখে নিন। বেকিং প্যানে হালকা ঘি ব্রাশ করে অর্ধেক সেমাই বিছিয়ে চেপে চেপে সমান করে দিন। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট বেক করে হালকা বাদামি হলে বের করুন। এরপর এর ওপরে আগে থেকে ঠান্ডা করে রাখা ক্রিম ঢেলে দিয়ে বাকি সেমাই দিয়ে আরেকটি লেয়ার তৈরি করুন। এবার ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ২০ থেকে ২৫ মিনিট বেক করে নিন। হালকা বাদামি রঙ ধারণ করলে ওভেন থেকে বের করে আগে থেকে তৈরি করে রাখা গরম চিনির সিরা ওপরে ছড়িয়ে দিন। সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন চমৎকার কুনাফা।

আমের জুস ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১ কাপ, চায়না গ্রাস ১ মুঠি, ম্যাংগো এসেন্স ২ ফোঁটা, পানি ২ কাপ, ডিম ২টি এবং হলুদ রঙ সামান্য।

একটি পাত্রে আমের জুস, পানি, গুঁড়া দুধ, চিনি ও ম্যাংগো এসেন্স একসঙ্গে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অন্য একটি হাঁড়িতে আধা কাপ পানি দিয়ে চায়না গ্রাস গুলিয়ে নিন। এবার চায়না গ্রাসের মিশ্রণটি আমের মিশ্রণে ঢেলে দিয়ে নাড়তে থাকুন এবং ঘন করে নিন। নামানোর পর সুন্দর একটি ফুলের ডাইসে (ছাঁচ) ঢেলে ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। সেট হওয়ার পর ডাইস থেকে বের করে পরিবেশন করুন আকর্ষণীয় ও সুস্বাদু আম দিয়ে ফুলেল পুডিং।

ফুল ফ্যাট মিল্ক আধা লিটার, ঘি ১ টেবিল চামচ, চিনি ১ থেকে দেড় চা চামচ, সেমাই দেড় কাপ, খেজুর ৭-৮টি, কাজুবাদাম কুচি ৭-৮টি, কাঠবাদাম কুচি ৮-৯টি, পেস্তাবাদাম ৮-৯টি, এলাচ ৪টি, কিশমিশ ১ টেবিল চামচ এবং গোলাপজল ১ চামচ।

প্রথমে ফ্রাইপ্যানে ঘি গরম করে সেমাইগুলো সোনালি রঙ করে ভেজে নামিয়ে রাখুন। একই প্যানে কুচানো বাদাম ও খেজুর ৩-৪ মিনিট হালকা ভেজে তুলে নিন। এবার একটি সসপ্যানে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ৮-১০ মিনিট রেখে দুধ ঘন করে নিন এবং দুধে চিনি মেশান। এবার ভাজা সেমাই দুধের পাত্রে ঢেলে অল্প আঁচে আরও ৮-১০ মিনিট রাখুন, যেন সেমাই ও দুধ ঘন হয়ে আঠালো হয়ে যায়। সবশেষে ভেজে রাখা বাদাম-খেজুর, কিশমিশ, এলাচ ও গোলাপজল দিয়ে চুলা বন্ধ করে দিন। (বিশেষ টিপস: শুকনা খেজুর ব্যবহার করলে তা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন, এতে খেজুর নরম হবে)। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার শির খোরমা।

ডিম ৪টি, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, সুজি ১ কাপ, সয়াবিন তেল বা বাটার আধা কাপ, টকদই ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, লবণ স্বাদমতো, কোরানো নারকেল আধা কাপ, বেকিং পাউডার ১ চামচ, ময়দা আধা কাপ এবং সাজানোর জন্য বাদাম কুচি। প্রথমে একটি পাত্রে ডিম, চিনি ও ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর সুজি, তেল বা বাটার, টকদই ও লবণ এই ডিমের মিশ্রণে ঢেলে ভালোভাবে মেখে নিন। সবশেষে কোরানো নারকেল বা শুকনা নারকেল গুঁড়া, ময়দা ও বেকিং পাউডার দিয়ে আগের মিশ্রণটির সঙ্গে আলতোভাবে মিশিয়ে কেক তৈরির পেস্টের মতো একটি ব্যাটার তৈরি করুন। এবার একটি কাচের বাটি বা কেকের মোল্ডে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিন। ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে পছন্দমতো সাইজে কেটে চিনির সিরা ওপর থেকে ঢেলে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ওয়ান প্লেট ডেজার্ট বাসবুসা

জান্নাত সকালাবেলা

মন্তব্য করুন