বিশ্বকাপ থেকে বিদায় নিল যেসব দল

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপ থেকে বিদায় নিল যেসব দল

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের উত্তেজনা এখন তুঙ্গে। দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করতে লড়াই করছে অনেক দল, আবার এরই মধ্যে প্রথম পর্বের ম্যাচ শেষে বিদায় ঘণ্টা বেজে গেছে বেশ কয়েকটি দেশের। মাঠের লড়াইয়ে ব্যর্থ হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দলগুলোর সংক্ষিপ্ত চিত্র নিচে তুলে ধরা হলো:

পানামা: গ্রুপ ‘এল’-এ নিজেদের টিকিয়ে থাকার লড়াইয়ে ঘানার কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে পানামা। টানা দুই হারে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে তাদের। ম্যাচ শেষে অতিরিক্ত ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।

তুরস্ক: এবারের বিশ্বকাপের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিতি ছিল তুরস্কের। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল দুঃস্বপ্নময়। দুই ম্যাচে সর্বোচ্চ ৬২টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি তারা। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্দা গুলার-কেনান ইলদিজদের দল।

হায়াতি: ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেও নিজেদের টিকিয়ে রাখতে পারেনি হাইতি। ব্রাজিলের কাছে ৩-০ এবং স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। দুই ম্যাচে কোনো গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে বিদায় নিল ৮৩ নম্বর র‍্যাংকিংয়ের দলটি।

তিউনিসিয়া: সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেও কোনো সুফল পায়নি তিউনিসিয়া। নতুন কোচ হার্ভে রেনার্ডের অধীনে বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

জর্ডান: বিশ্বকাপে নবাগত দল জর্ডান গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো কঠিন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দুর্দান্ত লড়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোল করলেও শেষ পর্যন্ত টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন