বিশ্বকাপের শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে কাকে পেলেন মরক্কো ?

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
বিশ্বকাপের শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে কাকে পেলেন মরক্কো ?

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর আর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে ৩-২ ব্যবধানে জিতে ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কেটেছে আফ্রিকান পরাশক্তি মরক্কো। ডাচদের বিদায় করার পর এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক দেশ কানাডাকে।

রাউন্ড অব থার্টি টুর অন্য একটি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (সাউথ আফ্রিকা) ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষ ১৬ দলের কোটায় নিজেদের জায়গা নিশ্চিত করেছে কানাডিয়ানরা। স্বাগতিক হওয়ার পাশাপাশি মাঠের চেনা কন্ডিশনের সুবিধা নিয়ে দারুণ ফর্মে রয়েছে উত্তর আমেরিকার এই দলটি। ফলে শেষ ষোলোর মঞ্চে আশরাফ হাকিমিদের বেশ কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা।

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামবে কানাডা ও মরক্কো। দুই দলের সামনেই সুযোগ থাকবে নিজেদের ফুটবল ইতিহাসের নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায় লেখার।

মন্তব্য করুন