ইংল্যান্ড-ঘানা ম্যাচে স্টেডিয়ামেই ‘ব্লাক ম্যাজিক’
ম্যাচের আগে ঘানার আলোচিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, হ্যারি কেনের ওপর তিনি বিশেষ ‘স্পেল’ বা মন্ত্রপ্রয়োগ করেছেন, যার ফলে এই ম্যাচে ইংলিশ অধিনায়ক গোল করতে ব্যর্থ হবেন। খেলার মাঠে হ্যারি কেনের একাধিক সুযোগ হাতছাড়া হওয়াতে অনেকেই তান্ত্রিকের এই দাবির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন।
ম্যাচ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, গ্যালারিতে থাকা ঘানার কিছু সমর্থক মাঠের দিকে সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের জন্য প্রার্থনা করছেন। আফ্রিকান ঐতিহ্যে এটি ‘জুজু’ বা কালো জাদু হিসেবে পরিচিত। এই দৃশ্যটি দেখে ইংল্যান্ডের ভক্তদের মধ্যে বিস্ময় ও হাস্যরসের সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন ইংলিশ সমর্থক ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “এটা সেই জুজু লোক! স্টেডিয়ামে ঘানা আমাদের ওপর কালো জাদু প্রয়োগ করেছে, এই লোকের সঙ্গে আর তর্কে কাজ নেই।”
ফুটবল মাঠে আধুনিক কৌশলের লড়াইয়ের মাঝে এই ধরনের কুসংস্কার বা বিশ্বাসভিত্তিক আচারের ঘটনা বিশ্বকাপকে নতুন এক রহস্যময় মাত্রা দিয়েছে। গোলশূন্য ড্রয়ের পর এখন ফুটবল প্রেমীদের কাছে আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে হ্যারি কেনের ওপর করা সেই ‘কাল্পনিক’ অভিশাপ।
জান্নাত সকালবেলা
|