সৈয়দপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
সৈয়দপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’। সৈয়দপুর থানা পুলিশের আয়োজনে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সৈয়দপুর মিনি স্টেডিয়ামে দিনব্যাপী এ খেলাধুলার আয়োজন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক গড়ে উঠবে। একই সঙ্গে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকলিমা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন