
নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে রানওয়েতে উচ্চগতিতে ছোটার সময় যাত্রা বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের জেদ্দাগামী একটি উড়োজাহাজ।
আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিএস-৩৬১ নম্বর ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারের ব্রেকে অগ্নিকাণ্ডের শঙ্কা দেখা দিলে জরুরি সতর্কতা জারি করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় উড্ডয়ন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে অ্যাপ্রোনে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার কার্যক্রম শুরু করা হয়।
এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী ইউনিটকে প্রস্তুত রাখা হয়। তবে প্রাথমিক পর্যবেক্ষণে উড়োজাহাজের ব্রেক থেকে ধোঁয়া নির্গমনের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা