
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজন হিসেবেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে এবং এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজকের যৌথসভায় দলের শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।