
রাসেল শেখ, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খেসারী, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদসহ আরও অনেকে।
এ সময় উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১ হাজার ৮০০ জন কৃষককে ধানের বীজ, ২২০ জন কৃষককে গমের বীজ, ১৫০ জন কৃষককে মসুরের বীজ এবং ২৯০ জন কৃষককে খেসারীর বীজ ও সার দেওয়া হয়।
এআইএল/সকালবেলা