
সাইফুল্লাহ সাইফ, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হবে।
এআইএল/সকালবেলা