
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুরে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশু পরিবারের মাঝে বিনামূল্যে ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাজিতপুর উপজেলার বিলপাড়-ডুয়াইগাঁও এলাকায় এই ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। সংশ্লিষ্টদের আশা, বিনামূল্যে পাওয়া এসব ছাগল লালন-পালনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এআইএল/সকালবেলা