
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে পেট্রোল বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।