
উপজেলা প্রতিনিধি (জগন্নাথপুর, সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং রোববার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত এনামুল হকের (২৬) বাড়ি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আব্দুল হামিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন ও এজাহারবহির্ভূত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গত বছরের ২৩ জুন রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গত বছরের ২৮ জুন পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজন এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এআইএল/সকালবেলা