
অনলাইন ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের আন্তালিয়ার অভিজাত রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় একটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা হয়। মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন, যাদের সঙ্গেও ডা. জুবাইদা রহমান কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক গুরুত্বপূর্ণ বিশ্ব সম্মেলন কপ-৩১ (COP-31)-এ যোগদানের উদ্দেশ্যে বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই তিন দিনের সরকারি সফরে তাঁর সঙ্গে তুরস্কে অবস্থান করছেন ডা. জুবাইদা রহমানও। সম্মেলনে বিশ্বনেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও তাদের সহধর্মিণীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হচ্ছে।