
বিশেষ প্রতিনিধি (জামালপুর): সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানা মোড়স্থ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচনে দৈনিক সকালবেলার বিশেষ প্রতিনিধি মো. ইমরান মাহমুদ সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের সাদিকুর রহমান রোমান, কোষাধ্যক্ষ পদে ভোরের কথার মাজহারুল ইসলাম মিনহাজ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মো. রাশেদুল ইসলাম, এনটিভি অনলাইনের সাকিব আল হাসান নাহিদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ এবং আলোকিত সকালের রাসেল রানা।
এআইএল/সকালবেলা