
রুপম চাকমা (দীঘিনালা প্রতিনিধি): খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরুপন চাকমা মোটরসাইকেলে করে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খাগড়াছড়ি থেকে দীঘিনালগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্ঘটনার পর চালক পিকআপটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাইকাররা ধাওয়া করে গাড়িটি আটক করেন। বর্তমানে গাড়ি ও চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এআইএল/সকালবেলা