
আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং বিএনপি নেতা সন্তোষস্বর। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও জাতীয় জীবনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সিপাহি-জনতার ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় শাসনব্যবস্থার সুচনায় এ দিবসের গুরুত্ব অপরিসীম।
আলোচনা পর্বের সমাপ্তি শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।